খড়গপুরে কনটেইনমেন্ট জোন এলাকায় ড্রোন দিয়ে পুলিশের নজরদারি
দি নিউজ লায়ন; খড়গপুরে কনটেইনমেন্ট জোন এলাকায় ড্রোন দিয়ে পুলিশের নজরদারি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত ১৩,১৫,৩১,৩২ ও ৩৫ এই পাঁচটি ওয়ার্ড কে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। শুক্রবার এই কনটেইনমেন্ট এলাকার বিভিন্ন জায়গায় খড়গপুর টাউন থানার পুলিশের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। খড়গপুর পৌরসভার ওই পাঁচটি ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় ড্রোন দিয়ে নজরদারির পাশাপাশি খড়গপুর টাউন থানার পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
ওই পাঁচটি ওয়ার্ড এর বিভিন্ন এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।যদি কারো কোন প্রয়োজন হয় তা পুলিশকে জানানোর জন্য ওই এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে।খড়গপুর টাউন থানার পুলিশের পাশাপাশি খড়গপুর পৌরসভার পক্ষ থেকে কনটেইনমেন্ট জোন এলাকায় গিয়ে মানুষ কে করোনা নিয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয় ।সেই সঙ্গে রাজ্য সরকারের বিধি নিষেধ গুলি মেনে চলার জন্য আবেদন জানানো হয়।

Post a Comment